জবি শিক্ষার্থী খাদিজাকে এক মামলায় অব্যাহতি দিলেন আদালত

২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
খাদিজাতুল কুবরা

খাদিজাতুল কুবরা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে রাজধানীর কলাবাগান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। রবিবার (২৮ জানুয়ারি) এ দুই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন দুই মামলায় খাদিজার অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। 

অন্যদিকে নিউমার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় চার্জ শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মামলার শুনানি শেষে কলাবাগান থানার মামলায় অভিযোগ গঠন করার মতো উপাদান না থাকায় তাকে অব্যাহতি দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। অন্যদিকে নিউমার্কেট থানার মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

একটি মামলার বাদী নিউমার্কেট থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার উপপরিদর্শক আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন। 

বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সত…
  • ০২ জুলাই ২০২৬
পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চে…
  • ০২ জুলাই ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, পদ ৩০, আবেদন ৩১ জুলাই পর্য…
  • ০২ জুলাই ২০২৬
প্রত্যেক প্রতিবন্ধীর জন্য আলাদা ফাইল, পুনর্বাসন ও কর্মসংস্থ…
  • ০২ জুলাই ২০২৬
টাইপ-৫ ডায়াবেটিস কী? যেসব লক্ষণে বুঝবেন
  • ০২ জুলাই ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দ…
  • ০২ জুলাই ২০২৬