জবির হলে আয়রন-হিটারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে নিষেধাজ্ঞা

২৮ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল

বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের রুমে আয়রন মেশিন, হিটারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। রবিবার (২৮ জানুয়ারি) হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাউজ টিউটর ও সহকারী হাউজ টিউটররা পরিদর্শনকালে বিভিন্ন কক্ষে বৈদ্যুতিক যন্ত্রপাতির খোঁজ পান। এসব যন্ত্রপাতি থেকে অগ্নিকাণ্ড ঘটায় হলের কক্ষে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার নিষিদ্ধ করা হলো। এ নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, অবৈধভাবে এসব বৈদ্যুতিক পণ্য ব্যবহার করায় প্রায় প্রতিদিনই বিভিন্ন তলায় বিদ্যুৎ সমস্যা হচ্ছিল। গতকালও (শনিবার) তিন-চারটা শর্ট সার্কিট হয়েছিল, এতে মেয়েরা চিৎকার চেঁচামেচি করে। পরে হলের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা সাহায্যের জন্য এগিয়ে আসেন। তাই দুর্ঘটনা এড়াতে ও ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এসব পণ্য ব্যবহার না করতে নোটিশ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সত…
  • ০২ জুলাই ২০২৬
পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চে…
  • ০২ জুলাই ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, পদ ৩০, আবেদন ৩১ জুলাই পর্য…
  • ০২ জুলাই ২০২৬
প্রত্যেক প্রতিবন্ধীর জন্য আলাদা ফাইল, পুনর্বাসন ও কর্মসংস্থ…
  • ০২ জুলাই ২০২৬
টাইপ-৫ ডায়াবেটিস কী? যেসব লক্ষণে বুঝবেন
  • ০২ জুলাই ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দ…
  • ০২ জুলাই ২০২৬