নেপাল দূতাবাসের প্রতিযোগিতায় সেরাদের তালিকায় সম্পদ

২৮ জানুয়ারি ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুর রহমান সম্পদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুর রহমান সম্পদ © টিডিসি ফটো

বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাস এবং বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত রচনা লিখন প্রতিযোগিতায় সেরা পুরস্কার পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুর রহমান সম্পদ। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৮৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে সেরা ২০ জনের তালিকায় জায়গা করে নেন সম্পদ। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শনিবার (২৭ জানুয়ারি) নেপাল দূতাবাসে তালিকায় স্থান পাওয়া ২০ জনের রচনাসমগ্র নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়। 

পুরস্কার গ্রহণের পর সম্পদ জানান, নেপাল দূতাবাস এবং বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সেরাদের তালিকায় নিজের নাম দেখে খুবই ভালো লাগছে। শিক্ষার্থীদের এ ধরনের সুযোগ আরো দরকার, যেখানে লেখার অভ্যাস এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকশিত হওয়ার সুযোগ থাকে।

আরো পড়ুন: বর্ষসেরা টিকটকার আয়মান-মুনজেরিন

সম্পদ ছাড়াও সেরা ২০ জনের তালিকায় রয়েছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ডুয়েটের একাধিক শিক্ষার্থী।

চাকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিলেন দেড় হাজা…
  • ০২ জুলাই ২০২৬
১২ কেজি এলপিজির দাম ৩৫৭ টাকা কমল
  • ০২ জুলাই ২০২৬
বিয়ের ৬ মাসের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
  • ০২ জুলাই ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানের ভাইভা কবে—প্রশ্নের জবাবে যা বললেন শিক্ষা…
  • ০২ জুলাই ২০২৬
মায়ামি বিমানবন্দরে মেসিকে কঠোর তল্লাশি, হেসে কুটি কুটি
  • ০২ জুলাই ২০২৬
ববিকে প্রথম ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির …
  • ০২ জুলাই ২০২৬