তিন দিনের শিক্ষা সফর শেষ করলো পিআইবি মাস্টার্স প্রথম ব্যাচ

২৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
পিআইবির গণমাধ্যম ও সাংবাদিকতা (মাস্টার্স) প্রথম ব্যাচের শিক্ষা সফর

পিআইবির গণমাধ্যম ও সাংবাদিকতা (মাস্টার্স) প্রথম ব্যাচের শিক্ষা সফর © সংগৃহীত

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-পিআইবির গণমাধ্যম ও সাংবাদিকতা (মাস্টার্স) প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সম্পন্ন করলো তাদের শিক্ষা সফর। গত ২০ জানুয়ারি রাতে শান্তিনগর ঢাকা থেকে প্রবালদ্বীপে সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে কোর্স সমন্বয়কসহ ৩২ জন। মোস্তফা কামালকে আহ্বায়ক করে ৪ সদস্যের গঠিত কমিটি ৩ দিন ৪ রাতের সফর শেষে ২৪ জানুয়ারি ঢাকা ফেরে।

এ প্রসঙ্গে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, শিক্ষার পূর্ণতা লাভ, স্মার্ট সৃজনশীলতা ও মেধার বিকাশে সাহায্য-সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব গড়তে, দেশপ্রেমের উন্মেষে ঘটাতে শারীরিক ও মানসিক প্রশান্তি সর্বোপরি, শিক্ষার বাস্তব অভিজ্ঞতা অর্জনে এই শিক্ষা সফর।

পিআইবির সহকারী অধ্যাপক ও কোর্স সমন্বায়ক পঙ্কজ কর্মকার জানান, পরিবেশ জীব বৈচিত্র্য, পর্যটন সম্ভাবনা, সাগর পাড়ের জীবন যুদ্ধ, ভূ-রাজনীতিসহ প্রতিবেদন তৈরি করার মতো অসংখ্য টপিকস রয়েছে সেন্টমার্টিনে। আর সেখানে যাওয়ার পথও বহুমাত্রিক। জ্ঞান আহরণে প্রথম ব্যাচের এ শিক্ষা সফর পরের ব্যাচের শিক্ষার্থীদের দারুণভাবে প্রভাবিত করলে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, পিআইবি তে শর্ট কোর্স, ডিপ্লোমা, প্রফেশনাল কোর্সসহ গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স চালু রয়েছে। বাংলাদেশের সাংবাদিকতা, গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংক্রান্ত প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনা নিয়ে কাজ করে গত ৫ দশক ধরে সহায়ক ভূমিকা পালন করে আসছে।

বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সত…
  • ০২ জুলাই ২০২৬
পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চে…
  • ০২ জুলাই ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, পদ ৩০, আবেদন ৩১ জুলাই পর্য…
  • ০২ জুলাই ২০২৬
প্রত্যেক প্রতিবন্ধীর জন্য আলাদা ফাইল, পুনর্বাসন ও কর্মসংস্থ…
  • ০২ জুলাই ২০২৬
টাইপ-৫ ডায়াবেটিস কী? যেসব লক্ষণে বুঝবেন
  • ০২ জুলাই ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দ…
  • ০২ জুলাই ২০২৬