পাবিপ্রবিতে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মত সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ তে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার আয়োজন করেন ‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’ নামের একটি সংগঠন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহানবী (সাঃ) এর জীবনী সংক্রান্ত বই সিরাতে খাতামুন আম্বীয়া উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত বছর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। বৃহস্পতিবারের পরীক্ষায় ৭০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, আগামী শনিবার প্রতিযোগিতার করা হবে। পরে সময় ও সুযোগ করে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় প্রথম তিনজনকে তিন হাজার আটশ টাকা নগদ অর্থ এবং তেরশত টাকার সমমূল্যের বই উপহার দেওয়া হবে।

পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত সিরাত পাঠ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের থেকে আমরা ভালো সাড়া পেয়েছি যেটি আমাদের আয়োজকদের জন্য আশাজাগানিয়া। আমরা আশা করি আগামীদিনেও আমরা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ভালো কাজ করতে পারবো।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close