রাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ

২৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ফাইন্যান্স বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে খেলা শুরু হয়। সেখানে ফাইন্যান্স বিভাগকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ফাইন্যান্স বিভাগ। প্রথম ইনিংসে ১৯ ওভার ৪ বলে ৮১ রানের টার্গেট দেয় তারা। জবাবে ১৪ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে ৫ ওভার ৫ বল হাতে রেখেই জয়সূচক ৮২ রান তুলে নেয় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল, রানার আপ দল এবং ২য় রানার আপ দলকে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ইমতিয়াজুর রহমান সোহাগ এবং ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন একই দলের জাহিদ হাসান রাকিব।

এ সময় বিজয়ী ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বলেন, আমরা সকল বিভাগের সকল শিক্ষার্থীকে খেলাধুলায় অংশগ্রহণ করানোর চেষ্টা করছি। সবকিছুর আগে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা। তার জন্য খেলাধুলা ভীষণ প্রয়োজন। এছাড়াও তিনি সকল শিক্ষার্থীকে নিয়মিত খেলাধুলার মাঠে আসার আহ্বান জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক মো. হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ এবং বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী খেলা উপভোগ করেন।

হরমুজ প্রণালীর দায়িত্বে থাকা আইআরজিসি নৌ কমান্ডারকে হত্যা!
  • ২৬ মার্চ ২০২৬
কিউএস র‍্যাঙ্কিং ২০২৬: তিন বছর ধরে একই অবস্থানে বাকৃবি
  • ২৬ মার্চ ২০২৬
মৃত্যু নিয়ে বাসডুবিতে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র রাইয়ানের পুর…
  • ২৬ মার্চ ২০২৬
অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ডাম্প ট্রাক-এক্সকাভেটর জ্বালিয়…
  • ২৬ মার্চ ২০২৬
ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন
  • ২৬ মার্চ ২০২৬
দৌলতদিয়া বাসডুবিতে নিহতদের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence