নজরুল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক পেলেন ইউজিসির পিএইচডি ফেলোশিপ 

২৫ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ফেলোশিপ পাওয়া ৫ শিক্ষক

ফেলোশিপ পাওয়া ৫ শিক্ষক © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষককে পিএইচডি ফেলোশিপের জন্য নির্বাচিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার ইউজিসির ওয়েবসাইটে পিএইচডি ফেলোশিপের জন্য নির্বাচিত গবেষকদের নামের তালিকা প্রকাশিত হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজ থেকে ৫৫ জন গবেষককে এবছর ফেলোশিপের জন্য নির্বাচন করা হয়।

নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপপ্রাপ্ত গবেষকরা হলেন- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সোয়াইব মাহমুদ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা খানম, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাশকুরা রহমান (রিদম), থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক  মো. আল্ জাবির ও সহকারী অধ্যাপক ফারজানা নাজ স্বর্ণপ্রভা।

ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম বলেন, এবছর ইউজিসি পিএইচডি ফেলোশিপের জন্য ১৫২ জন গবেষক আবেদন করেছিলেন। এরপর নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সারসংক্ষেপ, সুপারভাইজারের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে ৫৫ জন গবেষককে ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9