কুবি অর্থনীতি ক্লাবের সভাপতি আশিখা, সম্পাদক সাওন

২৪ জানুয়ারি ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের অর্থনীতি ক্লাব ২০২৪ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মোছা. আশিখা আক্তার ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাওন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিভাগীয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ড. মোছা. আশিকা আক্তার বলেন, ‘অর্থনীতি ক্লাব বরাবরের মতো সহশিক্ষা কার্যক্রম এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে সক্রিয় থাকে। আমি চেষ্টা করেছি এ সকাল কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে। আমরা ইনডোর, আউটডোরসহ সকল গেমস আয়োজন করেছি এবং সহশিক্ষা কার্যক্রম এর জন্য বিভিন্ন ধরনের সেমিনার, ট্রেইনিং প্রোগ্রাম আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ অংশগ্রহণ করেছে এবং আমরা গত বছর চ্যাম্পিয়ন হয়েছি। ক্লাব থেকে সকল ধরনের সহযোগিতা আমরা করেছি। আগামী বছরে আমাদের এ সকল কাজের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আরোও বেশি কিছু ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা থাকবে। এই আশাবাদ ব্যক্ত করছি।’

নবগঠিত এ কমিটির সহ-সভাপতি হয়েছেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হোসাইন ও কোষাধ্যক্ষ হয়েছেন সাকিব মোহাম্মদ আল-আমিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সমন্বয়কারী ইশরাত জাহান তানহা, আরিফা আক্তার তানজিনা, হাবিবুর রহমান, সাইদুর রহমান ও শামিম বখশ সাদী। এছাড়াও সহ-সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন সৌরভ ঘোষ, রিজওয়ান আহমেদ সাদিয়া আফরিন মোহনা, আশিক নেওয়াজ ও মোহাম্মদ জয়।

উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছে সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সহকারী অধ্যাপক রিফাত নাহরিন, সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও স্বর্ণা মজুমদার।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখা যাবে ওয়েবসাই…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9