পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে কলেজছাত্রকে মারধর ছাত্রলীগের, টাকা ছিনতাই

২৪ জানুয়ারি ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
ছাত্রলীগ পরিচয়ধারী মেহেদী হাসান পলাশ, রাকিব ও সুমন

ছাত্রলীগ পরিচয়ধারী মেহেদী হাসান পলাশ, রাকিব ও সুমন © টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করে তার মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিনজনের বিরুদ্ধে। সোমবার (২২ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসের ছাত্র সংসদে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সিফাত রহমান শিমুল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন— ছাত্রলীগ পরিচয়ধারী মেহেদী হাসান পলাশ, রাকিব ও সুমন। জানা যায়, পলাশের নেতৃত্বে ১৫-১৬ জন গতকাল দুপুর ২টায় ভুক্তভোগী শিক্ষার্থী শিমুলকে পরীক্ষার হল থেকে বের করে কলেজ ছাত্র সংসদের ভেতরে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী শিমুল বলেন, সোমবার ইনকোর্স পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নামধারী পলাশের নেতৃত্বে ১৫-১৬ জন আমাকে ডেকে নিয়ে হলের বাইরে যায়। এরপর আমার পরিচয় নিশ্চিত হয়ে তারা আমাকে কলেজ ছাত্র সংসদের ভেতরে নিয়ে যায়। এ সময় আমাকে শারীরিক আঘাত করে এবং আমার কাছে থাকা সব জিনিস বের করতে বলে। আমি কেন ডিপার্টমেন্টে সিআর হলাম এবং আমি ছাত্রদল করি অভিযোগ তুলে আমাকে ক্যাম্পাসে না আসতে হুমকি দেন। আমি তাদের প্রশ্ন করলে আমাকে টেনেহিঁচড়ে ছাত্র সংসদে ছাত্রলীগের অফিসে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার শেষ দিকে আমাকে বেধড়ক মারধর করে আমার ফোনসহ মানিব্যাগে থাকা ১ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। আমি আমার ডিপার্টমেন্টে এ বিষয়ে অভিযোগ করেছি এবং আমি থানায় একটি জিডিও করব।

এ নিয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ছেলেটি ছাত্রদল করে ও একটা কমিটির নেতা। ওকে মারা বা ওর ফোন ও টাকা নেওয়া হয়নি। শুধু বলা হয়েছে কলেজ ক্যাম্পাসে যেন ছাত্রদলের প্রচার না করে।

তবে কবি নজরুল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফাহিম বলেন, ছেলেটি ছাত্রদলের কোনো পদধারী নেতা বা কর্মী নয়। ছাত্রদলের সমর্থক হতে পারে। দেশে ছাত্রলীগের নৈরাজ্যের কারণে ছাত্রসমাজ আজ ছাত্রদলের প্রতি বিশ্বাস করতে শুরু করেছে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখা যাবে ওয়েবসাই…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9