নেকাব না খুলেই ভাইভা দেবেন ইবির সেই ছাত্রী, নতুন তারিখ নির্ধারণ

২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© প্রতীকী ছবি

নেকাব না খোলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনালের ভাইভা (মৌখিক পরীক্ষা) না নেওয়া প্রথমবর্ষের সেই ছাত্রীর ভাইভা নিতে পুনরায় তারিখ নির্ধারণ হয়েছে। আগামী শনিবার (২৭ জানুয়ারি) এই ভাইভার তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন তিনি নেকাব না খুলেই এই পরীক্ষায় অংশ নেবেন। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় এ তথ্যটি নিশ্চিত করেন। 

তিনি জানান, উপাচার্যের নির্দেশে আজ (২৩ জানুয়ারি) তাকে ভাইভার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তার ক্যাম্পাসে আসতে দেরি হওয়ায় আগামী শনিবার (২৭ জানুয়ারি) ভাইভার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী বলেন, এ বিষয়ে ম্যাম ফোন করেছিলেন। তিনি আমাকে আগামী শনিবার ভাইভার জন্য যেতে বলেছেন। শনিবার আমি ভাইভা দিতে যাব।

সম্প্রতি ঘটনাটি নিয়ে ক্যাম্পাসজুড়ে নানা-আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা দুই দফায় প্রতিবাদ সমাবেশ ও প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে। সমাবেশে শিক্ষার্থীরা সেই ছাত্রীর পুনরায় ভাইভা নেওয়ার জন্য দাবি তুলেন। 

এর আগে, গত ১৩ ডিসেম্বর বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভাইভা অনুষ্ঠিত হয়। এসময় ওই নারী শিক্ষার্থী নেকাব পরিহিত অবস্থায় ভাইভা দিতে আসেন। ভাইভা বোর্ডে উপস্থিত শিক্ষকবৃন্দ তার পরিচয় নিশ্চিতের জন্য নেকাব খুলতে বলেন। তবে ওই শিক্ষার্থী নেকাব খুলতে অস্বীকৃতি জানায়। এবং প্রয়োজনে নারী শিক্ষকের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার দাবি জানান। তবে সে নেকাব না খোলায় উপস্থিত শিক্ষকরা তার ভাইভা পরীক্ষা নিতে অসম্মতি জানান।

এরপর দীর্ঘ এক মাস ওই নারী শিক্ষার্থীর ভাইভা না নেওয়ার অভিযোগ উঠে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে। জানা যায়, এই বোর্ডে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায়, পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা এবং বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম ।

জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9