ঢাকা ফিল্ম ফেস্টে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সিনেমা ‘বাড়ি ফিরে বৌদ্ধ’

২৩ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
ইকবাল হাসান খান (সুস্ময়)

ইকবাল হাসান খান (সুস্ময়) © সংগৃহীত

রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয়েছে নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।  

মর্যাদাপূর্ণ এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশন বিভাগগুলোতে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

এর মধ্যে জায়গা করে নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইকবাল হাসান খান (সুস্ময়)-এর চলচ্চিত্র ‘বাড়ি ফিরে বৌদ্ধ’। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। স্পিরিচুয়াল ফিল্মস সেকশনে নির্বাচিত হয়েছে ৩০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি।

ইকবাল হাসান খান (সুস্ময়) বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের অন্যতম একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। এবারই প্রথম আমার কোনো চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শনী হচ্ছে। উৎসবে এতো মানুষের সামনে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে এজন্য খুবই আনন্দিত। বান্দরবানের মারমা সম্প্রদায়ের শিশুদের জীবন নিয়ে নির্মিত হয়েছে 'বাড়ি ফিরে বৌদ্ধ' চলচ্চিত্রটি।

জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়স ফ্রঁয়েজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। এসব মিলনায়তনের সব প্রদর্শনী দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

উৎসবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসসমূহের গণ্যমান্য কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ, অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব দর্শকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন।

জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9