খেজুর রসকে আন্তর্জাতিক স্বীকৃতির আহবান নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের 

২৩ জানুয়ারি ২০২৪, ১২:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'রস-উৎসব' অনুষ্ঠিত হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'রস-উৎসব' অনুষ্ঠিত হয়েছে © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'রস-উৎসব' অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে বৃহত্তর রংপুর ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে খেজুর রসকে আন্তর্জাতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতির আহবান জানিয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

তিনি বলেন, আবহমান বাংলার রূপ-বৈচিত্র্যে শীতকালে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে খেজুর গাছ থেকে রস ও গুড় উৎপাদন বিশ্বের বুকে এক অভিনব ঐতিহ্য। এর মাধ্যমে কৃষক যেমন লাভবান হয়, সাধারণ মানুষও অনেক উপকৃত হতে পারে। 

অধ্যাপক সৌমিত্র এসময় খেজুর রসকে আন্তর্জাতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতির আহবান জানান। পাশাপাশি তিনি নিপাহ ভাইরাসের বিষয়ে সচেতন থেকে অভিনব পদ্ধতির মাধ্যমে রস উৎপাদনের কথা বলেন। যাতে এ ভাইরাস প্রতিরোধ করে এই ঐতিহ্যকে যুগযুগ ধরে টিকিয়ে রাখা যায়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9