রাবির আইন বিভাগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

২২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এর আগে, বিভাগের ২৪৫ নম্বর কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

অনলাইনে যুক্ত হয়ে টেকনিক্যাল সমস্যার কারণে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটা সভার কারণে আমি ঢাকা এসেছি। সেই কারণে আমি থাকতে না পারার জন্য দুঃখিত। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আইন বিভাগকে ধন্যবাদ বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করার জন্য। আশা করি এই কর্নারের মাধ্যমে জাতির পিতার দর্শন ছড়িয়ে যাবে আইন বিভাগের শিক্ষার্থীদের মাঝে।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু এমন একজন মানুষ যিনি একটা আন্দোলনকে জাতীয় আন্দোলনে পরিণত করেছিলেন। বঙ্গবন্ধু আধুনিক বাংলাদেশ নামক জাতী রাষ্ট্রের জনক—এ বিষয়টি আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে আপনারা বেশি বেশি লেখাপড়া করেন। আমি অনুরোধ করব—আপনারা বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর জীবনী এবং তার সকল কর্ম তুলে ধরবেন। বঙ্গবন্ধুর উপরে লেখা বইগুলো পড়তে হবে।

এসময় তিনি আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন দেশের আগামীর সম্পদ। অনেকেই বলেন যে আইন হচ্ছে গরিবদের শোষণ করার মাধ্যম এবং ক্ষমতাসীনদের রক্ষাকবচ। তাই আপনারা যখন দায়িত্বে যাবেন, তখন আপনাদের মাধ্যমে যেন আইনের যথাযথ প্রয়োগ ঘটে।

সভায় আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবির, আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ এবং অ্যাড. আসলাম সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের অধ্যাপক আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম। এসময় বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950