বেরোবি শিক্ষক সমিতির নেতৃত্বে বিজন- আসাদ

২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী ও সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ

সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী ও সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৪ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ। 

রবিবার (২১ জানুয়ারি) রাত ৮ টা ২০ মিনিটে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো: আশানুজ্জামান।  

এছাড়াও সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আসিফ আল মতিন, কোষাধ্যক্ষ পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশীদ, যুগ্ম সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন পাটোয়ারী । 

সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক শাহীনুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বকুল কুমার চক্রবর্তী, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরি, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এস. এম. আশরাফুল আলম। 

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৫ জন শিক্ষক ভোট প্রদান করেন। এছাড়া ১টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো: আশানুজ্জামান এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন ও অর্থনীতি সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা। 

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত বিজন-হারুন-আসাদ পূর্ণ প্যানেল বিজয় লাভ করে।

ট্যাগ: বেরোবি
মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950