কুবি সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের, সম্পাদক সাঈদ

১৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
সভাপতি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক সাঈদ হাসান।

সভাপতি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক সাঈদ হাসান। © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন শেষে বিকাল ৩টায় সাংবাদিক সমিতির অফিস রুমে ফলাফল ঘোষণা করেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। এ সময় আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল ইসলাম।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মোহাম্মদ শাহীন আলম (দৈনিক শেয়ার বিজ), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান রিজভী (দেশ রুপান্তর), অর্থ সম্পাদক মুরাদুল মুস্তাকিম মুরাদ (বাংলাভিশন-অনলাইন), দপ্তর সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), তথ্য ও পাঠাগার সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক আমার বার্তা), কার্যনির্বাহী রকিবুল হাসান  (দৈনিক ভোরের ডাক) এবং হাসান আল মাহমুদ (আমাদের নতুন সময়)।

উল্লেখ্য, নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৯ম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬
একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬