কুবিতে বন্ধু সভার সভাপতি দিপক, সম্পাদক মাহিনুর

১৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
দিপক চন্দ্র দেব ও মাহিনুর রহমান নায়িম

দিপক চন্দ্র দেব ও মাহিনুর রহমান নায়িম © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিপক চন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহিনুর রহমান নায়িম।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) রাত ৯ টায় বন্ধুসভার জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক বন্ধুসভার অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে লাইভের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন ।

এছাড়াও কমিটিতে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীদের মধ্যে রয়েছেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুন নাহার, গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম, গণিত বিভাগের প্রভাষক তাহিয়া তাজিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান রাজু ও কুমিল্লা জেলার প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ। 

কমিটিতে পদ প্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ মানছুর আলম অন্তর ও প্রকাশ পাল, যুগ্ন সাধারণ সম্পাদক অন্ত চন্দ অর্ঘ্য ও সুদেপা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক আশ্ শিফা আক্তার,  সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত তানভীর রাফি,  অর্থ সম্পাদক তানভীর সালাম অর্ণব, দপ্তর সম্পাদক এস. এম. আদনানুল আলম, প্রচার সম্পাদক নুসরাত জাহান সূচি, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক  মো: সাইদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক চামেলী পাল, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক মোসা. তানিয়া আক্তার, প্রশিক্ষণ সম্পাদক হেদায়েতুল ইসলাম নাবিদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জেসমিন আক্তার জশি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক কাজী মিরাজ, বই মেলা সম্পাদক রাফাত মিয়া, ম্যাগাজিন সম্পাদক এনায়েত হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জয় দেব ঘোষ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফরহাদ কাউছার এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. মেহেরাজ আলভি। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. হামিদুর রহমান, মো. আকাশ ও মো. সাইমুল ইসলাম শুভ।উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

ট্যাগ: কুবি
মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950