গলায় ফাঁস ববি ছাত্রীর, দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার 

১৭ জানুয়ারি ২০২৪, ১০:২২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© টিডিসি ফটো

গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী বৃষ্টি সরকার। বুধবার রাত আনুমানিক ৭ টা ৩০ মিনিটে তাকে উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ এখনো জানা নেই। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ আবদুল কাইয়ুম  বলেন, খবর পেয়ে ভিসি স্যারসহ আমরা হাসপাতালে আসি। আমাদের ছাত্রীকে এখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। লাশ পরিবারকে বুঝিয়ে দেবার বিষয়টি প্রক্রিয়াধীন। 

বৃষ্টির একাধিক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, কয়েকদিন যাবৎ প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ছিল তার। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত নিজ মেসে সিলিংয়ের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। মেসের অন্যান্য সদস্যরা রুম ভিতর থেকে আটকানো দেখে কয়েকবার ডাকাডাকি করে। ভিতর থেকে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত দেখতে পায়। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল  জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কিনা কিংবা এ ঘটনা ঘটাতে বাধ্য করেছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে। পরিবার মামলা দিতে চাইলে মামলা গ্রহণ করা হবে এবং তৎপরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের উপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence