ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি

১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি

ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি © টিডিসি ফটো

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি করা হয়েছে আবু সুফিয়ান রাসেলকে। আর সাফায়েত উল্লাহ মিয়াজীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সদ্য বিদায়ী কমিটির সভাপতি আশিক ইরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুভিকসাসের কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্রের ধারা-৪ এর উপধারা (ঙ) অনুযায়ী সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত ১১ সদস্যকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হলো-

সভাপতি আবু সুফিয়ান রাসেল, সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক পুতুল আক্তার রলি, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব মাহমুদ, দফতর সম্পাদক মাকছুদুর রহমান।

নির্বাহী সদস্য করা হয়েছে ৪ জনকে। তারা হলেন- আল আমিন কিবরিয়া, হাসিবুল ইসলাম সজিব, সাইমুম ইসলাম অপি, সদস্য তাহমিনা আক্তার তুলি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠালাভ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। ‘বিবেকবান সাংবাদিক তৈরির প্রত্যয়’ এ স্লোগানে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের নিচতলার কার্যালয় থেকে পরিচালিত হয় কুভিকসাস।

কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দুজন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
বৈসাবির ছোঁয়ায় মুখর খাগড়াছড়ি, ফুল বিঝুতে রঙিন পাহাড়
  • ১২ এপ্রিল ২০২৬
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
  • ১২ এপ্রিল ২০২৬
জেল-সোডায় তৈরি হচ্ছিল ‘গরুর খাঁটি দুধ’
  • ১২ এপ্রিল ২০২৬
close