বুটেক্সে স্বাধীনতা স্মৃতিফলক স্থাপনের দাবিতে স্মারকলিপি

১৫ জানুয়ারি ২০২৪, ১২:১৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
বুটেক্সে স্বাধীনতা স্মৃতিফলক স্থাপনের দাবিতে স্মারকলিপি

বুটেক্সে স্বাধীনতা স্মৃতিফলক স্থাপনের দাবিতে স্মারকলিপি © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিফলক স্থাপনের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একযুগেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের স্মৃতিফলক স্থাপন করা হয়নি। দেশের স্বাধীনতার জন্য অসামান্য ভূমিকা রাখা এসব বীরদের স্মরণে স্মৃতিফলক বা ম্যুরালে নির্মাণের দাবি তাদের।

সাংবাদিক সমিতির সভাপতি ফরমান হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ শহীদদের স্মৃতিফলক না থাকায় শিক্ষার্থী বিভিন্ন দিবসে ভাব-গাম্ভীর্যের সাথে দিবসগুলো পালন করতে পারে না। ফলে মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মধ্যে কমে আসার শঙ্কা তৈরি হচ্ছে। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ে অতিশিগগিরই শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা উচিত।

সমিতির সাধারণ সম্পাদক মিনহাজ উল ইসলাম বলেন, বুটেক্স সাংবাদিক সমিতি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঐতিহ্যকে তুলে ধরার জন্য কোনো না কোনো স্মৃতিচিহ্ন রয়েছে। এটি বাংলাদেশি হিসাবে আমাদের আত্মপরিচয়ের অংশ। দুঃখজনক হলেও সত্যি বুটেক্সে এ ধরনের কোনো ম্যুরাল নেই। 

স্মারকলিপি হস্তান্তর শেষে উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, যেহেতু দেশের সকল বিশ্ববিদ্যালয় এমন স্মৃতিফলক করেছে, তাই এটি একটি যৌক্তিক দাবি। শিক্ষার্থীদের এ দাবি বিভাগীয় প্রধান এবং ডিনদের মিটিং এ তোলা হবে। তাদের মতামতের প্রেক্ষিতে পরবর্তী সিন্ডিকেট সভা এ নিয়ে আলোচনা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ট্যাগ: বুটেক্স
‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬