কুবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

১৪ জানুয়ারি ২০২৪, ০৭:৩৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি লোগো © কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচনের তফশিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, নির্বাচন কমিশনার জান্নাতুল ফেরদৌস ও মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফশিল ঘোষণা করা হয়।

তফশিল সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে  আগামী ১৫ জানুয়ারি বিকেল ৪ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দিতে হবে।

মনোনয়ন প্রত্যাহার করা যাবে পরের দিন (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একইদিন বিকাল ৪ টায়। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি।

এতে সমিতির সদস্যগণ ভোট প্রদান করতে পারবেন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভোট গণনা শেষে একইদিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

গত ১৩ জানুয়ারি ৬২তম  সাধারণ সভায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার, লোক প্রশাসন  বিভাগের সহযোগী  অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল ইসলামকে  নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর মধ্য দিয়ে  নবম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।

ট্যাগ: কুবি
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close