স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়

১৪ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এসব অধিভুক্ত কলেজে আগামী ১০ মার্চ থেকে শুরু হবে নবীন শিক্ষার্থীদের ক্লাস।

এর আগে চলতি মাসের ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে, যা চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এবারও ফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদন শুরু ২২ জানুয়ারি

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ থেকে শুরু হবে।

প্রসঙ্গত, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।

জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার…
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী
  • ০২ জুলাই ২০২৬
ন্যানো-প্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় যবিপ্রবি-এমআইটির যৌথ উ…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬