রাবি উর্দু বিভাগের নতুন সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম

১৪ জানুয়ারি ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মুহাম্মাদ শহীদুল ইসলাম। রোববার (১৪ জানুয়ারি) বিভাগের বিদায়ী সভাপতি অধ্যাপক মো. আতাউর রহমানের স্থলে আগামী তিন বছরের জন্য স্থলাভিষিক্ত হন তিনি।

অধ্যাপক শহীদুল ইসলাম ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল ও ১৯৯৬ সালে বাঘাবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ থেকে ১৯৯৯ সালে স্নাতক ও ২০০০ সালে স্নাতকোত্তর পাশ করেন।

২০১২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে একই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০১৮ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি প্রফেসর (গ্রেড-২) পদে কর্মরত আছেন।

শহীদুল ইসলাম দেশে ও বিদেশে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে প্রবন্ধ উপস্থাপন করেন। উর্দু ও বাংলা ভাষায় তাঁর লিখিত প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সীমান্তের শূন্য রেখায় রাত কাটাচ্ছেন দেড় বছরের শিশুসহ ১২ জন
  • ১৩ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্দুক হামলায় নিহত ১, আহত ১১
  • ১৩ জুন ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১৩ জুন ২০২৬
ফের দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়ল ফেনী 
  • ১২ জুন ২০২৬
বিএসএফের ‍গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ১২ জুন ২০২৬
মাদক-সন্ত্রাসে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুন…
  • ১২ জুন ২০২৬
×