জবির পরিকল্পনা দপ্তরের পরিচালক হলেন সৈয়দ আহম্মদ

০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
সৈয়দ আহম্মদ

সৈয়দ আহম্মদ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সৈয়দ আহম্মদকে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সৈয়দ আহম্মদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক শূন্য পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হলো। বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হলো বলে উল্লেখ করা হয়।

এর আগে, গত ২৭ ডিসেম্বর সৈয়দ আহম্মদ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অর্থ ও হিসাব পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ১৫ দিনের মধ্যে তাকে ওই পদে যোগদানের সময় দেয়া হয়। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক পদে নিয়োগ পাওয়ায় এখানেই থাকবেন বলে জানান সৈয়দ আহম্মদ।

তিনি বলেন, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে অর্থ পরিচালক পদে যোগদান করার জন্য আমাকে ১৫ দিনের সময় দেয়া হয়। এরমধ্যেই জবিতে পরিকল্পনা দপ্তরের পরিচালকের দায়িত্ব দেয়া হলো। এখানে এতো বছর ধরে কাজ করছি। এ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি এখানেই কাজ করতে চাই। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।

প্রসঙ্গত, সৈয়দ আহমদ তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরে ৩০ বছর ধরে কাজ করছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরে ২ বছরের জন্য নিয়োজিত ছিলেন।

জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার…
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী
  • ০২ জুলাই ২০২৬
ন্যানো-প্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় যবিপ্রবি-এমআইটির যৌথ উ…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬