দুর্ঘটনার পর কলেজের বাসে আগুন, লাফিয়ে রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী

০৩ জানুয়ারি ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন ছাত্রীরা

বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন ছাত্রীরা © সংগৃহীত

দুর্ঘটনায় কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের বাসে আগুন ধরে যাওয়ায় লাফিয়ে রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী। আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে কলেজে এসব শিক্ষার্থীকে নিয়ে কলেজে যাত্রা করে সুগন্ধা বাস। বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এসে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

দুর্ঘটনার পর তিন মিনিটের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন দেবপুর বাজারের এক ব্যবসায়ী। ভিডিওতে দেখা গেছে, বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন ছাত্রীরা। বাসের ইঞ্জিনে আগুনের ধোঁয়া। বাসের সামনের গ্লাস ভাঙা। এ সময় উপস্থিত জনতা বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের করো। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ব্রেক ফেল করে একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।

সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, চালক আটকে গেছে। তার পা কেটে গেছে। আর ছাত্র-ছাত্রীদের তেমন কোনও ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোনও শিক্ষার্থী হতাহতের খবর পাইনি।

জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার…
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী
  • ০২ জুলাই ২০২৬
ন্যানো-প্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় যবিপ্রবি-এমআইটির যৌথ উ…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬