জবি অধ্যাপক নাসিরকে অর্থ পরিচালক থেকে অব্যাহতি

০৩ জানুয়ারি ২০২৪, ১১:১৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
অধ্যাপক  নাসির উদ্দীন

অধ্যাপক নাসির উদ্দীন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) থেকে তিনি তার এ পদে দায়িত্বপালন করছেন না বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে।

এর আগে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে ১ জানুয়ারি থেকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

প্রসঙ্গত, ড. কাজী মো. নাসির উদ্দীন ২০১৯ সালের জুনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পান। তার মেয়াদ গত ২০২১ সালের ২২ জুন শেষ হয়। 

তবে এরপর নতুন পরিচালক নিযুক্ত না করে আবার নাসির উদ্দীনকেই ২০২১ সালের জুলাইয়ে পুনরায় অনির্দিষ্টকালের জন্য অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মেয়াদে দায়িত্ব পালনকালে বেশ কয়েকবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

একাদশে ভর্তিতে আবেদনের শীর্ষে যে ১০ কলেজ
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির সুযোগ পেয়েও যে ভুলে বাতিল হতে পারে আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এক বাসের ধাক্কার পর আরেক বাসের চাপা, চাকায় হাতের ছাপ—রাজধান…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পানিতে ডুবে নয় মাসে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬