৭ কলেজের নতুন সমন্বয়ক ঢাকা কলেজ অধ্যক্ষ

০২ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের একাডেমিক কাজের সুবিধার জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক  মোহাম্মদ ইউসুফকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সাত কলেজের তৃতীয় সমন্বয়ক হিসেবে দ্বারিত্ব পালন করবেন।

এরআগে দ্বিতীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্ট্যাচার্য। গতবছরের ডিসেম্বর মাসে তিনি অবসরে যান। এতে করে সাত কলেজের  সমন্বয়েকের দায়িত্বটি শূন্য হয়। এরআগে প্রথম সম্বন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমুল্লাহ খোন্দকার।

জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার…
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী
  • ০২ জুলাই ২০২৬
ন্যানো-প্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় যবিপ্রবি-এমআইটির যৌথ উ…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬