আমাদের সময়ে রাষ্ট্রপ্রধানেরা ছাত্রবান্ধব ছিলেন না: সৌমিত্র শেখর

০১ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের প্রথম দিনে শিশুদের হাতে বই উপহার দিয়েছেন। তোমাদের পড়াশোনায় যাতে কোন বিঘ্ন না ঘটে সেজন্যই এটি করা হয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন এরকম ছাত্রবান্ধব রাষ্ট্র প্রধানেরা ছিলেন না। সেদিক থেকে এ প্রজন্মের শিশুরা অনেক ভাগ্যবান।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের বঙ্গবন্ধু, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকাকে সবসময় অন্তরে লালন করতে হবে। দেশের মানুষ ও প্রকৃতিকে ভালোবাসতে হবে। আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন এক তারিখে বই পাইনি। সেগুলো পুরোনো কিনতে হয়েছে, কখনো নতুন কিনতে হয়েছে। কিন্তু এখন তোমরা বছরের প্রথম দিনই একেবারে নতুন বই পাচ্ছো।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক নগরবাসী বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এসময় ছাত্র উপদেষ্টা, স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950