বছরজুড়ে আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

০১ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন

অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন © টিডিসি ফটো

সদ্যবিদায়ী বছরজুড়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। প্রশাসনিক নানা অনিয়ম, শিক্ষক কর্তৃক শিক্ষক হেনস্তা, কুবি প্রক্টরের ছুটিবিহীন পিএইচডি সত্ত্বেও শিক্ষক-শিক্ষার্থীদের নানা ধরনের অর্জন, ছাত্ররাজনীতির উত্থান-পতন, সাংবাদিক বহিষ্কারসহ বিভিন্ন ইস্যুতে বিদায়ী বছরে আলোচনায় ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এসব আলোচিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে কুবির ২০২৩ সালের এ সালতামামি। 

গবেষণায় ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড
বিদায়ী বছরের ১৯ জানুয়ারি ১৭ জন শিক্ষককে দেওয়া হয় ভাইস চ্যান্সেলর সম্মাননা৷ এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি৷ একই দিন দীপু মনি নতুন শিক্ষক ডরমিটরি ও গেস্টহাউজের উদ্বোধনও করেন।

পদে পদে অনিয়ম করে শিক্ষক নিয়োগ
পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে নানা অনিয়ম ও আপত্তির পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগে আলোচিত ও বিতর্কিত প্রার্থী আবু ওবায়দা রাহিদকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন। বাড়তি অনুবিধি যোগ, অধিক যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া, উত্তরপত্রেও শনাক্ত চিহ্ন রাখা, প্লানিং কমিটি সুপারিশ না করলেও রেজিস্ট্রার দপ্তর থেকে নিজেরাই সুপারিশ তৈরি করা নানা অনিয়মের মধ্যদিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। 

সাইফুল্লাহ হত্যাকাণ্ডের আসামিকে নিয়োগ
নানা আলোচনা ও সমালোচনার পর শেষ পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার আসামি রেজাউল ইসলাম মাজেদকে নিয়োগ দিয়েছে প্রশাসন। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় তার নিয়োগের নোট অব ডিসেন্ট দেওয়ার পরও নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ে সমালোচনায় আসে কুবি প্রশাসন। 

ছাত্রলীগের কমিটি বিলুপ্তি, শিক্ষার্থী বহিষ্কার, মারধর ও প্রক্টর বিরোধী আন্দোলন
গত ৬ মার্চ কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তি ঘোষণার পরদিনই দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে প্রশাসন। তারপরই প্রশাসনের মদদপুষ্ট ছাত্রলীগ ৩ নেতাকে বেধড়ক মারধর করেন। পরে এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে আন্দোলন থামিয়ে ক্যাম্পাসে ফিরে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 
এ ঘটনায় প্রক্টরের ইন্ধন আছে বলে তখন দাবি করে প্রক্টরের অপসারণ ও মারধরকারীদের বিরুদ্ধে মানববন্ধন, কনসার্ট ও আমরণ অনশন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আন্দোলনের মুখে দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ তুলে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আইন না মেনে বিভাগীয় প্রধান নিয়োগ
আইন না মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চার বিভাগে (বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান) বিভাগীয় প্রধানকে পুনর্বহালের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এর ২৪ (২) ধারা ও ২৪ (৩) ধারায় বিভাগীয় চেয়ারম্যান নিয়োগের বিধান সম্পর্কে বলা হয়েছে। বিদ্যমান আইনে অধ্যাপকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে তিন বছর মেয়াদে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ার এখতিয়ার রয়েছে উপাচার্যের। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগে যদি অধ্যাপক না থাকেন তবে সহযোগী অধ্যাপকের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনকে দায়িত্ব দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অন্তত চারটি বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগের ক্ষেত্রে আইন না মানার অভিযোগ রয়েছে। বিভাগীয় প্রধানের পদ ফিরে পেতে হাইকোর্টে রিটও করেছেন এক অধ্যাপক।

দুর্নীতির পক্ষে সাফাইয়ের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক বহিষ্কার
দুর্নীতির পক্ষে সাফাই গাওয়ার সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুদ্র ইকবালকে বহিষ্কার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩১ জুলাই সংবাদ প্রকাশ করলে ২ আগস্ট সাংবাদিক রুদ্র ইকবাল কে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় মিডিয়া পাড়ায় তোলপাড় হয়ে উঠে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্থানে এ ঘটনার প্রতিবাদ জানান সাংবাদিকরা। পরে হাইকোর্টে রিট করা হলে ১৪ আগস্ট বহিষ্কারাদেশ স্থগিত হাইকোর্ট বেঞ্চ।  

ছাত্রলীগের সাবেক সভাপতির ১২ বছরের জেল
২০১৫ সালে কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলভার রাখায় আইনে র‍্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। এ ঘটনার জেরে গত ৯ আগস্ট ১২ বছরের সাজা দেয় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ। আদালতের এই রায়ের পর গত ২৩ আগস্ট ইলিয়াস আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে বন্দি।

উপাচার্যের গাড়ি বিলাস
৬ বছর ব্যবহার করা গাড়ি থাকলেও নতুন করে ১ কোটি ৪৭ লাখ টাকায় গাড়ি ক্রয় করেন উপাচার্য আবদুল মঈন। ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দ থেকে কুবি উপাচার্য এবং উপ-উপাচার্যের জন্য নতুন গাড়ি ক্রয়ে ১ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ দেয় ইউজিসি। তবে কোনো নিয়মের তোয়াক্কা না করে একইসাথে দুটি গাড়ি ব্যবহার করছেন উপাচার্য। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের জন্য তাঁর নিয়োগের পর কোনো গাড়ি ক্রয় করা হয়নি। 

সিনিয়র শিক্ষককে থাপ্পড় মারলেন জুনিয়র শিক্ষক
কোর্স বণ্টন নিয়ে সম্প্রতি ২৬ ডিসেম্বর সিনিয়র শিক্ষককে থাপ্পড় দেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আরেক জুনিয়র। এ ঘটনায় কোনো অভিযোগ না গেলেও নিজেদের মিলিয়ে দিয়েছেন উপাচার্য। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও। 

গেস্ট হাউস কুক্ষিগত
উপাচার্য, শিক্ষক, কর্মকর্তাদের জন্য ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের জন্য ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে রাজধানীর কমলাপুরে একটি গেস্ট হাউজ ক্রয় করা হয়। বর্তমানে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন ব্যতীত কেউই যেতে পারেন না সেখানে। চাবিও রয়েছে তার নিজের নিয়ন্ত্রণে। গেস্ট হাউজে নিয়োজিত একজন পরিচ্ছন্নতা কর্মীকে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরে বদলি করে সেখানে শূন্যতা তৈরি করে প্রশাসন। 

কুবি প্রক্টরের ছুটিবিহীন পিএইচডি
বিশ্ববিদ্যালয়ের নীতিমালার বাইরে গিয়ে শিক্ষাছুটি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর পিএইচডি গ্রহণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন। এই ডিগ্রি যাচাই-বাছাই কমিটি সুপারিশ না করলেও উপাচার্যের নির্দেশে তা নথিভুক্ত করা হয়েছে। তবে এটি ন্যায়সংগত প্রক্রিয়া নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ইরফান 
৩০ সেকেন্ডে ৬৫ বার এবং ১ মিনিটে ১২৫ বার ড্রাম ঠিক ঘুরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। অল্প সময়ে সর্বোচ্চবার ড্রাম স্টিক ঘুরিয়ে এই রেকর্ড গড়েন তিনি। নতুন রেকর্ড সৃষ্টিকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার।

যাদেরকে হারিয়েছে কুবি
গত ২০ জুলাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা। এদিকে 'ভাল থাকিস সবাই, এই দায়ভার কারও না, একান্তই আমার'- ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে নিজ বাসায় আত্মহত্যা করেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার অনিক।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে ১৩ ধাপ অগ্রগতি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ১৩ ধাপ এগিয়ে দশম স্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গত বছর এতে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ২৩তম। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ে স্কোরিংয়ের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেছে ইউজিসি।

বাস্তবায়ন হয়নি গণরুম প্রথা বিলুপ্তির আশ্বাস
প্রতিষ্ঠার ১৭ বছর পর গত ১২ সেপ্টেম্বর গণরুম প্রথা বিলুপ্তির আশ্বাস দিয়েছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী প্রতিটি হলে সিট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছিল প্রশাসন। তবে এখন পর্যন্ত তা বাস্তববায়ন করতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ৩৬৭ ধাপ এগিয়েছে 
স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‍্যাংকিংয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশিত তালিকায় ৩৬৭ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান চার হাজার চারশ বাষট্টি তম। এশিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে এক হাজার ৫৪৭তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনের ১১ মাস পেরোলেও অকেজো শিক্ষক ডরমিটরি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য নবনির্মিত ডরমিটরি উদ্বোধনের ১১ মাস অতিক্রম করলেও এখনো অকেজো রয়েছে ডরমিটরিটি। এর আগে ১৯ জানুয়ারি ডরমিটরির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ডিন হিসেবে ইউজিসি সদস্য হলেন কুবি উপাচার্য
গত ১৮ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন আইন অনুষদের নতুন ডিনের দায়িত্ব পালন করবেন বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরি এবং এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়। যদিও বিষয়টিকে উপাচার্যের ক্ষমতার অপব্যবহার বলে দাবি করেছেন শিক্ষকরা। পরবর্তীতে উপাচার্য হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হওয়ার সুযোগ থাকায় ডিন হিসেবেই এ সুযোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। 

স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন 
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) খেলোয়াড়দের জন্য স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, স্পোর্টস কমপ্লেক্সটি নির্মাণে বাজেট ছিল ১ কোটি টাকা। কাজ সম্পন্ন হওয়ার পর ৫ লক্ষ টাকা অবশিষ্ট রয়েছে।

শর্তপূরণ ছাড়াই অধ্যাপক
প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তপূরণ না করেই অধ্যাপক হয়ে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা. শামসুন্নাহার। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় তার পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শর্ত পূরণ না হওয়ায় তাঁর পদোন্নতিতে বোর্ডের এক সদস্য আপত্তি (নোট অব ডিসেন্ট) জানিয়েছেন।

বিনা ছুটিতে ফ্রান্সে থাকায় চাকুরিচ্যুত 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিস সহায়ক পদের চাকরি ফেলে ফ্রান্স চলে যাওয়ায় চাকুরিচ্যুত হলেন মনোয়ারা সাকি। বিনা ছুটিতে অনুপস্থিতির সাড়ে সাত মাস পর কুবি কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে অপসারণ করেছে। গত ১৭ নভেম্বর অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরি।

৩৯১ শিক্ষার্থী পেলেন ভাইস চ্যান্সেলর স্কলারশিপ
গত ১৮ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষা লভ্যাংশ থেকে ৩৯১ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বৃত্তিপ্রাপ্তদের মাঝে ৮ হাজার ৫০০ টাকার চেক তুলে দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

ট্যাগ: কুবি
মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950