শীতের ছুটি শেষে বেরোবিতে ক্লাস শুরু কাল

৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
শীতের ছুটি শেষে বেরোবিতে ক্লাস শুরু কাল

শীতের ছুটি শেষে বেরোবিতে ক্লাস শুরু কাল © সংগৃহীত

শীতকালীন ও বড়দিনের টানা  ১৪ দিনের ছুটি শেষে নতুন বছরের প্রথম দিন শুরু হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্লাস-পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও গবেষণা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী। 

তিনি জানান, আগামীকাল সোমবার (০১ জানুয়ারি) থেকে বিভাগগুলোর ক্লাস-পরীক্ষা শুরু হবে। গত ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ১৪ দিনের ছুটি শেষে এরই মধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। তবে আজ রবিবার (৩১ ডিসেম্বর) থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

জনসংযোগ দপ্তরের ওই কর্মকর্তা আরা বলেন, এর আগে ১৮-৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং ১৮-৩১ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। 

এদিকে ছুটিতে বাড়িতে যায়নি হলের অধিকাংশ আবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও চাকুরী প্রত্যাশী অনেকেই থেকেছেন হলেই। প্রতিবারের মতো ছুটি শেষে শিক্ষার্থীরা বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরলেও এবার তেমন দৃশ্যের দেখা মেলেনি। এর কারণ হিসেবে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেখছেন অনেকেই। আবার অনেক শিক্ষার্থী নিজের পছন্দের প্রার্থীর পক্ষে নেমেছেন প্রচারণায়। 

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, শীতকালীন ছুটিতে বাড়িতে এসেছি। বর্তমানে আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। তাই ছুটি শেষ হলেও ক্যাম্পাসে ফেরা হচ্ছে না। সবকিছু ঠিকঠাক থাকলে একেবারে নির্বাচনের পরে ক্যাম্পাসে ফিরব।

আরও পড়ুন: সেশনজট নিরসনে শুরু, র‍্যাংকিং চমকে বছর শেষ বেরোবির

তবে ছুটিতে বাড়িতে না গেলেও জাতীয় নির্বাচনে ভোট দিতে বাড়ি যাবেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সবুজ কামাল বলেন, ভোট দেয়া সবার নাগরিক দায়িত্ব। চাকুরীর প্রস্তুতির জন্য শীতের ছুটিতে বাড়ি যায়নি। ভোট দিতেই বাড়িতে যাব। 

নির্বাচনের সময় হল ‍বন্ধ থাকবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হল খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তবে এখন পর্যন্ত হল বন্ধের সিদ্ধান্ত হয়নি, খোলা রাখার সিদ্ধান্ত রয়েছে।

যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
close