বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে উপাধ্যক্ষ এ এস কাইয়ুম

২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ

বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ © সংগৃহীত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া অবসরগ্রহণ করে উপাধ্যক্ষের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার হস্তান্তর করেন।

জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড.এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ বিএম কলেজের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ছিলেন। পরে ২০২১ সালের মে মাসে কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া অধ্যক্ষ পদ থেকে অবসরগ্রহণ করায় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ বলেন, ‘আমি এ কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। কলেজের সমস্যাগুলোর সমাধান কিভাবে করতে হয় এ সম্পর্কে আমি অবগত আছি। শিক্ষাক্ষেত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমি নিরলসভাবে কাজ করে যাব।’

রাবিপ্রবির নামে ফেক ও বট আইডিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির নিশ্চায়ন করবেন যেভাবে
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দাম বাড়ল সিগারেটের, প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬