ফেনী কলেজের ক্রিকেটে চ্যাম্পিয়ন সিঙ্গেল স্কোয়াড, রানার্সআপ ভিক্টোরিয়ানস

২৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ফেনী কলেজের ক্রিকেটে চ্যাম্পিয়ন সিঙ্গেল স্কোয়াড, রানার্সআপ ভিক্টোরিয়ানস 

ফেনী কলেজের ক্রিকেটে চ্যাম্পিয়ন সিঙ্গেল স্কোয়াড, রানার্সআপ ভিক্টোরিয়ানস  © টিডিসি ফটো

ফেনী সরকারি কলেজ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। কলেজের গণিত বিভাগের সাংস্কৃতিক ক্লাব ও ক্রীড়া চক্রের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার (২৫ ডিসেম্বর) ফেনী সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এতে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিঙ্গেল স্কোয়াড (১৮-১৯) টীম এবং রানার্স আপ হয় ভিক্টোরিয়ানস (২২-২৩) টিম। টুর্নামেন্টে ৮টি টিম অংশগ্রহণ করে। খেলা‌গুলো নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন। সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান আফতাব উদ্দিন।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন বলেন, গণিত বিভাগের এত সুন্দর আয়োজন আমাকে মুগ্ধ  করেছে।পড়াশোনার পাশাপাশি, সাংস্কৃতিক, আবৃতি, বিতর্ক এবং খেলাধুলায় গণিতের শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ঘটাবে। গণিত বিভাগের ইতিহাসে এটাই প্রথম, এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।‌ আগামীতেও এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে।

স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে দুই ছাত্রী নিখোঁজ, পরিবারের উ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভিক্ষাবৃত্তির জন্য সেই শিশুর ‘পা কাটা ও কিডনি চুরির’ প্রমাণ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে অস্ট্রেলি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নামে ফেক ও বট আইডিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬