জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু মার্চে

২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
লোগো

লোগো © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী বছরের মার্চে শুরু হতে পারে। জানুয়ারির মাঝামাঝি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

শনিবার (২৩ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।

তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারির মাঝামাঝি ভর্তি আবেদন শুরু হবে। এ সংক্রান্ত সব তথ্য শিগগিরই ওয়েবসাইটে দেওয়া হবে। 

অধ্যাপক মশিউর রহমান আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। এরপর মার্চের প্রথমদিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। শিগগিরই এ সংক্রান্ত সভা করে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে। এ তারিখ আরও আগেই দেওয়ার চেষ্টা থাকলেও কিছু জটিলতার কারণে হয়নি বলে জানান তিনি।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারও আগের নিয়মে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আলাদা করে কোনো পরীক্ষা হবে না।

সিলেটে সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ
  • ০২ জুলাই ২০২৬
বউয়ের ভালোবাসায় বিসিএসের স্বপ্ন জয় করিমের
  • ০২ জুলাই ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ০২ জুলাই ২০২৬
দ্রুতই জবির কেন্দ্রীয় অ্যালামনাই গঠন করা হবে: উপাচার্য
  • ০২ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মির্জা ফখরুলের বাসায় যুবদলের পদ…
  • ০২ জুলাই ২০২৬
ছাত্রশিবিরের কাছে জমা রাখা আইফোন হারানোর অভিযোগ, পাঁচ মাসেও…
  • ০২ জুলাই ২০২৬