জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ও ক্লাস শুরুর সময় জানা গেল

২৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে বলে জানা গেছে। আর ক্লাস শুরু হবে মার্চের শুরুতে। এ সংক্রান্ত সভা করে দ্রুত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আগের বছরের মতো এবারও জিপিএ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান আজ শনিবার (২৩ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। উপাচার্য বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারির মাঝামাঝি আবেদন শুরু হবে। এ সংক্রান্ত সব তথ্য দেওয়া হবে ওয়েবসাইটে। 

আরো পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষার ময়মনসিংহ কেন্দ্র পরিবর্তন

তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। এরপর মার্চের প্রথমদিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। শিগগিরই এ সংক্রান্ত সভা করে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে সবাইকে। এ তারিখ আরও আগেই দেওয়ার চেষ্টা থাকলেও কিছু জটিলতার কারণে হয়নি বলে জানান তিনি।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারও আগের নিয়মে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আলাদা করে কোনো পরীক্ষা হবে না।

ইবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সাবেক হল জিএসকে হাসপাতালে ফেলে যান দুই ব্যক্তি, রাতে …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাবি বন্ধ থাকবে ২৩ সেপ্টেম্বর, ক্যালেন্ডারে ছুটি থাকলেও পরদ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি অব্যাহতিপ্রাপ্ত অধ্যাপক মনিরু…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে দুই ছাত্রী নিখোঁজ, পরিবারের উ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভিক্ষাবৃত্তির জন্য সেই শিশুর ‘পা কাটা ও কিডনি চুরির’ প্রমাণ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬