সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

২২ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
রাকিব হাসান

রাকিব হাসান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোররাতে কুমিল্লার ময়নামতি এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.বদরুজ্জামান ভূঁইয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি লিখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রিয় মেধাবী ছাত্র রাকিব হাসান রাফি গতকাল সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।

ভিন্ন ভিন্ন শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড.আবদুল কাইয়ুম, ব্যবসায় অনুষদের ডিন ড.আব্দুল্লাহ আল মাসুদ মরহুম শিক্ষাথী রাকিব হাসান রাফির রুহের মাগফেরাত কামনা করেন। 

তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহত অন্য এক শিক্ষার্থীর সুস্থতা কামনা করেন। 

যবিপ্রবির ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপে যুক্ত হলো ‘অফলাইন ডায়েরি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনের অসহযোগিতায় আটকে আছে জিমনেসিয়াম-৬ আইটি প্রকল্প-মা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের গেজেট জারি আজই?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পুরস্কার পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক, তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখে নিন রোল নম্বর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬