তিন মাইলফলকে কুবির ক্রীড়াক্ষেত্র, দেখা যাবে সারাবিশ্বে

২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

এখন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হওয়া আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফলাফল ‘CricHeroes’ এর মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্ত থেকে দেখতে পাবেন ক্রীড়ামোদীরা। এ উদ্যোগ ছাড়াও আরও দু’টি উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে একটি হচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাঠে আন্তর্জাতিক মানের স্কোর বোর্ড নির্মাণ। অপরটি হচ্ছে, বিশ্বদ্যিালয়ের খেলোয়ারদের সক্ষমতা বৃদ্ধিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স’র সহযোগিতার আশ্বাস। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ  এম আবদুল মঈন এসব তথ্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ক্রীড়া ক্ষেত্রে বৃত্তি চালু করা, স্পোর্টস কমপ্লেক্সে নির্মাণসহ সারা বছর এখন খেলাধুলার আয়োজন হচ্ছে। কারণ তিনি হলিস্টিক এডুকেশন বিশ্বাস করেন, যেখানে পড়াশোনার পাশাপাশি দৈহিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।

তাছাড়া, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ও উন্নয়ন ভাবমূর্তি বৃদ্ধি করতে সহায়তা করবে জানিয়ে তিনি বলেন, আমরা কুমিল্লা  বিশ্ববিদ্যালয়কে এমন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। যেখানে পড়াশোনা, খেলাধুলা, গবেষণাসহ সবকিছু হবে।

উল্লেখ্য, ১৯টি বিভাগের অংশগ্রহণে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া প্রতিটি ম্যাচ ১০ ওভারে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ওভারে।  আগামী ৩১ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬
একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬