জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

২১ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
 জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২২ সালের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষের ৭ম সেমিস্টারের (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞত্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষ ৭ম সেমিস্টার (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষা উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে।

আরও জানানো হয়, পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। পাশাপাশি প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে অধ্যক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে। এ ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

নির্দেশনাগুলো হলো- প্রবেশপত্রে কোনোপ্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে, প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি ৫০০ টাকার মধ্যে ৭৫ শতাংশ টাকা অর্থাৎ, ৩৭৫ টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে রোল বিবরণী ও হাজিরাপত্রের প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো।

আগামী ১৫ জানুয়ারি, ২০২৪ থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৪ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত।

নবম পে-স্কেলের গেজেট জারি আজই?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পুরস্কার পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক, তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখে নিন রোল নম্বর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রের লাশ উদ্ধারের পর চিরকুটে মিলল হৃদয়বিদারক তথ্য, ‘…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬