৪টি বছর কাজে লাগালে তোমাদের কেউ আটকাতে পারবে না: শিক্ষার্থীদের ভিসি

০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান

উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান © সংগৃহীত

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, আমি আস্থার সঙ্গে বলতে পারি তোমরা যদি সঠিকভাবে চারটি বছর কাজে লাগাও, তাহলে কেউ তোমার চলার পথকে রুখতে পারবে না।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মিরপুর কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপাচার্য  বলেন, যদি মনে করো সময়কে হেলায় হারাবে, তাহলে এটিও মনে রেখো জীবন যুদ্ধে পরাজিত মানুষের পাশে হাত বাড়ানোর মানুষ খুব কম পাবে। সুতরাং নিজেকে জ্ঞানের আলোকে উজ্জীবিত করো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর কলেজ গভর্নিং বডি সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা।

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে আছে জানিয়ে উপাচার্য বলেন, ভবিষ্যতে একজন শিক্ষার্থীও অর্থের অভাবে যাতে পরীক্ষা দেয়া থেকে বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখা হবে। ভবিষ্যতে একটি শিক্ষার্থীও অর্থের অভাবে পরীক্ষা দিতে পারবেন না সেটি আমরা হতে দেবো না।

তিনি আরো বলেন, তোমাদের পাশে শিক্ষক আছেন, পিতা-মাতা আছো, বড় ভাই আছেন আর জাতীয় বিশ্ববিদ্যালয় যেকোনো বিষয়ে পাশে থাকবে। এটি আমি নিশ্চিতভাবে বলে যাচ্ছি। আমি আহ্বান জানাই তোমরা সবাই ক্লাস রুমে নিয়মিত উপস্থিত থাকবে। তোমরা তোমাদের কাজটি করবে আমরা আমাদের অভিভাবক হিসেবে আমাদের কাজটি করবো।

স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence