ছাত্রলীগের বাধায় ফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয়ে দরপত্র জমা দিতে পারেনি ঠিকাদাররা

০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM

© সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উন্নয়নকাজের দরপত্র জমা দিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে দরপত্র জমা দিতে পারেনি ঠিকাদাররা। এ ঘটনায় তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল থেকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাউছার আহম্মেদের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী প্রশাসনিক ভবনে অবস্থান নেন। এ সময় নেতা-কর্মীরা দরপত্র জমা দিতে আসা ঠিকাদারদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁদের বাধার মুখে ঠিকাদারেরা দরপত্র জমা দিতে না পেরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা কাউছার আহম্মেদ বলেন, দরপত্র জমা দিতে বাধা দেওয়ার বিষয়টি মিথ্যা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সমস্যা নিয়ে তাঁরা কয়েকজন নেতা-কর্মী রেজিস্ট্রারের কাছে গিয়েছিলেন। সেই সময় ঠিকাদারেরাও গিয়েছিলেন। তখন তাঁরা ঠিকাদারদের ১০ মিনিট পরে আসতে বলেছেন। বিষয় এইটুকুই।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বলেন, তাঁরা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দরপত্র প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।

বাস ডুবে যাচ্ছিল পানিতে, বাঁচার আকুতি জানাচ্ছিলেন শিক্ষক-শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৭৪ আসামি গ্রেপ্তার, ১৯ কিশোর গ্যাং সদস্…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ বায়দূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ ঢাকা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ অপরিকল্পিতভাবে খনন-বালু বাণ…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘আয় হায়ে কী চাল’—কলেজে মেয়েদের হাতে টিজিংয়ের শিকার হয়েছিলেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950