শনিবারও অফিস করবেন জবির নতুন ভিসি অধ্যাপক সাদেকা হালিম

০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
অধ্যাপক ড. সাদেকা হালিম

অধ্যাপক ড. সাদেকা হালিম © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে বিভিন্ন স্থবিরতা দূর করতে তিনি শনিবারও অফিস করবেন। বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্থবিরতা রয়েছে। বিশেষ করে, প্রশাসনিক যেসব জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করার জন্য শনিবারও দপ্তর খোলা থাকবে। আমি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শনিবারে অফিস করব।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সংকট রয়েছে, সেগুলো আমাদের সবার জানা। এসব সমস্যা এক এক করে সমাধান করা হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন ক্যাম্পাস ও হলের বিষয়টি ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুণগত শিক্ষা ও গবেষণা বাড়াতে হবে। আর এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা প্রত্যাশা করি।

আরও পড়ুন: জবির প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন সাদেকা হালিম

এর আগে গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence