জবি শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২৮ জানুয়ারি

৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
খাদিজাতুল কুবরা

খাদিজাতুল কুবরা © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই তারিখ ধার্য করেন। বিষয়টি ট্রাইব্যুনালের বিশেষ পি.পি. নজরুল ইসলাম শামীম নিশ্চিত করেন।

দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন খাদিজার আইনজীবী। ট্রাইবুনাল সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। 

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। 

একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন।

বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence