জবির প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন সাদেকা হালিম

৩০ নভেম্বর ২০২৩, ০২:৪০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
অধ্যাপক ড. সাদেকা হালিম

অধ্যাপক ড. সাদেকা হালিম © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ উপাচার্য।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ডিন ড. সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

চার শর্তে অধ্যাপক সাদেকা হালিমকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এগুলো হলো- উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর পর্যন্ত। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদেরও প্রথম নারী ডিন ছিলেন। এর আগে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাদেকা হালিমের পিতা ফজলুল হালিম চৌধুরী ১৯৭৬ থেকে ১৯৮৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। সাদেকা হালিম ঢাকার উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ম ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক তার পূর্ণ দায়িত্ব শেষ করার আগেই মারা যান। গত ১১ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০২১ সালের ১ জুন ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

বাস ডুবে যাচ্ছিল পানিতে, বাঁচার আকুতি জানাচ্ছিলেন শিক্ষক-শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৭৪ আসামি গ্রেপ্তার, ১৯ কিশোর গ্যাং সদস্…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ বায়দূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ ঢাকা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ অপরিকল্পিতভাবে খনন-বালু বাণ…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘আয় হায়ে কী চাল’—কলেজে মেয়েদের হাতে টিজিংয়ের শিকার হয়েছিলেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950