তিতুমীর কলেজ ছাত্রলীগের পাঁচ নেতা বহিষ্কার

২৯ নভেম্বর ২০২৩, ০৪:১৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
সরকারি তিতুমীর কলেজ

সরকারি তিতুমীর কলেজ © ফাইল ছবি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পাচঁ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত পাচঁজন ছাত্রলীগ নেতা হলেন- শাখা ছাত্রলীগের সজীব রানা জয়, সামিউল ইসলাম সামি, মো. নাঈম মিঝি, সাব্বির হোসেন রাহুল ও মোসাদ্দেক হোসেন। তারা সবাই সহ-সম্পাদক পদের দায়িত্বে ছিলেন।

শাখা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সেলে এসে সে বিষয়ে কারণ দর্শানোর জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বহিস্কৃতরা সংগঠনের সিনিয়রদের সাথে অসৌজন্যমূলক আচরন করেছেন; যেটা সংগঠন পরিপন্থি। সাময়িক বহিষ্কারের বিষয়ে আগামী তিন দিনের মধ্যে তারা যদি সঠিক কারণ জানাতে না পারেন, তাহলে তাদের স্থায়ী বহিষ্কারা করা হবে।

বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence