অনলাইনে চালু থাকবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ক্লাস

১৬ নভেম্বর ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় লোগো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ছবি

যেকোন প্রতিকূল পরিস্থিতিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সব প্রতিষ্ঠানে অনলাইনে পাঠদান চালু থাকবে।  মাদ্রাসাশিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ আব্দুর রশীদ এ নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ মহামারীর কারণে মাদ্রাসাসমূহে যথাযথভাবে একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা গ্রহণ করতে না পারায় সেশনজটে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণের মাধ্যমে সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ফাজিল ও কামিল পরীক্ষা ইতোমধ্যে গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ২০২২ সালের পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। অনতিবিলম্বে যার রুটিন প্রকাশ করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মাদ্রাসার সংশ্লিষ্ট সিলেবাস সম্পন্ন করার সার্থে প্রতিষ্ঠানসমূহে দৈনন্দিন শিক্ষা কার্যক্রম অব্যাহতভাবে চলমান রেখে সেশনজট নিরসনে প্রয়োজনে অনলাইন ক্লাস চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: করোনার পর হরতাল-অবরোধে শিক্ষায় ফের বিপর্যয়ের শঙ্কা

এদিকে, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকেই হরতাল-অবরোধের মতো কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে দেশবাসী। ওই সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়েছে। দেশজুড়ে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় এখনো চলছে।

এর মধ্যেই সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দেশের প্রধান দুই রাজনৈতিক শিবিরের এমন বিরোধী অবস্থানের মধ্যে গতকাল ঘোষিত তফসিলে আগামী ৭ জানুয়ারি ২০২৪ জাতীয় নির্বাচনের ভোটের তারিখ রাখা হয়েছে। এরপর বিএনপি চলমান আন্দোলনে নতুন কর্মসূচির ঘোষণা দিল।

সুন্দরবনে ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে নিখোঁজ পর্যটক, তিনজন উদ্ধার
  • ০৭ নভেম্বর ২০২৬
ইঁদুরের মস্তিষ্কে মানব স্নায়ুকোষ বসিয়ে চমক বিজ্ঞানীদের, ‘নি…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল; সমস্ত অবদান জিয়াউর রহমানের
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ 
  • ০৭ নভেম্বর ২০২৬
৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাচ্ছে মোবাইল ভাতাও
  • ০৭ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়া…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950