ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষক

৩১ অক্টোবর ২০২৩, ০৫:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৮ জন শিক্ষককে গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বরূপ 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড' প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৩ জন করে মোট ১৮ জন শিক্ষকের মাঝে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ৩টার সময় জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সম্মাননা দেওয়া হয়। গবেষণা ও সম্প্রসারণ অফিস এ উদ্যোগ নেন। 

গবেষণা প্রবন্ধের উপর যারা সম্মাননা পেয়েছেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ড.মো. মঞ্জুর আহমেদ,ড. ধীমান কুমার রায় ও মো. আব্দুল্লাহ সালমান।জীববিজ্ঞান অনুষদের ড. এ টি এম রফিকুল ইসলাম,সাবেক প্রক্টর ড.সুব্রত কুমার দাস ও তাসনিম যেরিন। ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ আল মাসুদ,ড.মল্লিকা সাহা ও ড. মোঃ সোহেল চৌধুরী।সামাজিক বিজ্ঞান অনুষদের অপূর্ব রায়, মো. সাদেকুর রহমান ও ড. ইসরাত জাহান।আইন অনুষদের মো. সাদেকুর রহমান, সরদার কায়সার আহমেদ ও আলমগীর হোসেন।কলা ও মানবিক অনুষদ থেকে টুম্পা সাহা ও খাদিজা আক্তার।

জানুয়ারি ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে বিভিন্ন জার্নালে প্রকাশিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের গবেষণা প্রবন্ধের উপর ভিত্তি করে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে  শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষকদের গবেষণার মান বৃদ্ধিপাবে,একইভাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সুনাম বৃদ্ধিতে সক্ষম হবে। শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে বিশ্ববিদ্যালয়ের সকলকে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি । 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তার।

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950