খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু ১০ ডিসেম্বর থেকে

৩০ অক্টোবর ২০২৩, ১১:৩৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সব ডিসিপ্লিনের প্রথম বর্ষের প্রথম টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। 

সোমবার (৩০ অক্টোবর) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রণীত সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস চলবে ৩০ নভেম্বর পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা গ্রহণ ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া পূর্ব নির্ধারিত ডিসেম্বরের শেষ সপ্তাহের শীতকালীন ছুটি আগামী জানুয়ারি ২০২৪ মাসের ০১-০৬ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়।

‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬