শহীদ সোহরাওয়ার্দী কলেজ

পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খসে আহত ৩ শিক্ষার্থী

৩০ অক্টোবর ২০২৩, ১০:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
আহত একজন শিক্ষার্থী

আহত একজন শিক্ষার্থী © টিডিসি ফটো

রাজধানীর পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ভবনে একটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে কবি নজরুল সরকারি কলেজের ৩ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আজ সোমবার (৩০ অক্টোবর) সোয়া ৫টার দিকে সাত কলেজের চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে প্রাণীবিদ্যা বিভাগের ৩১৪ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, কবি নজরুল কলেজের বাংলা বিভাগে ইয়াসিন আরাফাত ইমন ও সোনিয়া এবং অর্থনীতি বিভাগের আনাস। তারা সবাই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী আব্দুন নূর জানান, আমাদের ফাইনাল পরীক্ষা চলছিল, তখন আমরা লিখছিলাম। চার ঘন্টা শেষ হওয়ার ১৫ মিনিট আগে হঠাৎ ছাদের পলেস্তারা খসে ফ্যানের সাথে লেগে ছিটকে গিয়ে দুজনের গায়ে লাগে এবং ইমনের মাথা লাগে। তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। সাথে সাথে হলের দায়িত্বে থাকা শিক্ষক আমাদের ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বলে। আমরা ইমনকে নিয়ে ন্যাশনাল মেডিকেলে আসার পর তার মাথা সেলাই দেয়া হয়। এছাড়াও ডাক্তার তাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছে। 

ন্যাশনাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল হাসান জানান, প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। এরপরে সমস্যা হলে সিটি স্ক্যান করাতে হবে। এছাড়াও প্রতি তিনদিন পরপর ক্ষতস্থানে ড্রেসিং করাতে হবে। 

আহত শিক্ষার্থী ইমন জানান, আমি লিখছিলাম। হঠাৎ করেই গুলির মতো ইটের এক পলেস্তারা আমার মাথা লাগে। এরপর আমি আর কিছু বলতে পারিনা। আমার মাথা ফেটে গেছে। সেলাই পড়েছে। আমি এখন চিকিৎসার জন্য এতো টাকা কোথায় পাবো। আর আমার সামনে আরো পরীক্ষা আছে এগুলোই বা দেব কিভাবে। আমি কিছু জানি না।

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসিন কবির বলেন,' ঘটনার সময় আমি কলেজেই ছিলাম। ঘটনার সাথে সাথেই যে ছেলেটির মাথা ফেটেছে। আমরা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। তার চিকিৎসার সকল দায়িত্ব আমরা নিয়েছি।

ওই রুমে আবারো পরীক্ষা নেয়া হবে কিনা, জনতে চাইলে তিনি বলেন, আমাদের আর বিকল্প নেই। ভবনটি সংস্কারের জন্য আমরা বেশ কয়েকবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চিঠি দিয়েছি। আজও তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি তাদের জানিয়েছি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু
  • ০৩ জুলাই ২০২৬
ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি তোলায় সাবেক যুবদল নেতা…
  • ০৩ জুলাই ২০২৬
নতুন দামে আজ দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে, কড়া জবাব দিলে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence