হরতাল সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

২৯ অক্টোবর ২০২৩, ০৬:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
হরতাল সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

হরতাল সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল © টিডিসি ফটো

বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (২৯ অক্টোবর) শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে থাকবে। শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল, যুগ্ম সম্পাদক সুমন সর্দার, জাফর আহম্মেদ, মিল্লাত পাটোয়ারী ও কাওসার হোসেন, ওয়াহিদুজ্জামান তুহিন, আরিফুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি ও দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম পরাগ, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান অর্নব ও জাহিদ হোসেন।

আরও পড়ুন: রাজধানীতে হরতালের সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাইমুর, রাকিব, সালমান, মামুন ও মাসফিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুক্কুর আইমান, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, পাঠাগাফ সম্পাদক আতিক সিয়াম এবং সদস্য আফনান ও শিহাব।

স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬