খাতা মূল্যায়নে অনিয়ম করলে শিক্ষকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তার টিচার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিএমআইএস) আইডি স্থগিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সব বর্ষের ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে নিরীক্ষা ও যাচাই করা হবে। এতে কোনো ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। পাশাপাশি তাঁর টিএমআইএস আইডি স্থগিত করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সম্প্রতি ২০টি অনার্স কলেজের ২০২৪ সালের চতুর্থ বর্ষ পরীক্ষার ইনকোর্সের মূল্যায়িত উত্তরপত্র দৈবচয়নের ভিত্তিতে সংগ্রহ করা হয়। বিভিন্ন বিষয় ও পত্রের এসব উত্তরপত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের নিয়ে গঠিত যাচাই-বাছাই কমিটির তত্ত্বাবধানে পরীক্ষা করা হয়।

যাচাইয়ে উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন না করে নম্বর দেওয়া, অতিরিক্ত নম্বর প্রদান এবং নির্ধারিত নম্বরের বাইরে মূল্যায়নের মতো অনিয়ম পাওয়া গেছে। ইনকোর্স পরীক্ষার পূর্ণমান ১৫ হলেও কিছু উত্তরপত্র ২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। অনেক ক্ষেত্রে মানসম্মত প্রশ্ন প্রণয়ন করা হয়নি। আবার কিছু খাতায় উত্তরের ভেতরে নম্বর দেওয়ার পরিবর্তে শুধু খাতার ওপর মোট নম্বর লেখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব ঘটনায় কিছু শিক্ষকের দায়িত্বশীলতার ঘাটতি দেখা গেছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব শিক্ষককে যথাসময়ে ইনকোর্স পরীক্ষা গ্রহণ, মানসম্মত প্রশ্ন প্রণয়ন এবং দায়িত্বশীলতার সঙ্গে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬