স্পিকারের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ PM
সাক্ষাতে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ববি উপাচার্য

সাক্ষাতে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ববি উপাচার্য © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউজে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে উপাচার্য স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক পরিবেশের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সাক্ষাৎকালে বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ২ মাসে স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

এ সময় স্পিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে উপাচার্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে উপাচার্য স্পিকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তার সাফল্য কামনা করেন।

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ-মানববন…
  • ২২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
  • ২২ অক্টোবর ২০২৬
আইনের শাসন সূচকে ২ ধাপ এগিয়েও কেনিয়া-জিম্বাবুয়ের চেয়ে পিছিয়…
  • ২২ অক্টোবর ২০২৬
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার
  • ২২ অক্টোবর ২০২৬
গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর…
  • ২২ অক্টোবর ২০২৬