রাজধানীতে হরতালের সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল

২৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদ

বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদ © সংগৃহীত

বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। রবিবার দুপুরে রামপুরা ব্রীজ থেকে মিছিল শুরু করে দলটি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেন, সারাদেশে আতংক সৃষ্টি করার জন্য ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা শোডাউন দিচ্ছে,আমরা এই পরিবেশের মাঝেও জীবন বাজি রেখে রাজপথে নেমেছি,শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নুর বলেন, আপনি যদি শান্তি চান তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। ছাত্রলীগ,যুবলীগ, পুলিশ দিয়ে এই জনগণ কে ঠেকাতে পারবেন না।

জনগণ কে উদ্দেশ্য করে নুর বলেন,আপনারা এই শান্তিপূর্ণ হরতালে রাজপথে নামুন,মনে রাখতে এই লড়াই আমাদের স্বাধীনতা- সার্বভৌমত্ব টিকিয়ে লড়াই। আমরা যদি হেরে যাই তাহলে বাংলাদেশ ভারতে একটি অঙ্গরাজ্যে পরিণত হবে। তাই আপনাদের বলবো পরবর্তীতে যেকোন কর্মসূচীতে আপনারা অংশগ্রহণ করুন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল সফল করছে। আজকে বাস ট্রাকসহ পাবলিক যানবাহন চালানো বন্ধ রেখেছে শ্রমিক সমাজ। আমরাও শান্তিপূর্ণ হরতালের সমর্থনে রাজপথ আছি। অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতারকৃত সকল রাজনীতিকের মুক্তি দিতে হবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ,হানিফ খান সজিব,শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম,আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান,রবিউল ইসলাম,যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব সহ নেতাকর্মীরা।

ট্যাগ: হরতাল
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬